প্রকাশিত: Thu, May 18, 2023 3:03 PM
আপডেট: Fri, Mar 13, 2026 10:19 PM

খুলনা সিটি নির্বাচন

মেয়র প্রার্থী ৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৪




জাফর ইকবাল অপু: বৃহস্পতিবার  রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে  শেষে এ ঘোষণা  দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল আউয়াল ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু।

বাতিল হওয়া চারজন হলেন, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে সমর্থন করা ৩০০ ভোটারের নাম ও তাদের স্বাক্ষর দিতে হয়। কিন্তু আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এস এম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম ভোটারদের সই জালিয়াতি করে জমা দেন। এ কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় জাকের পার্টির প্রার্থী এসএম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা তিনদিনের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব